হোম / ইনভেস্টমেন্ট

ইনভেস্টমেন্ট

এখানে টাকা দিলে কি শুধু লভ্যাংশ পাওয়া যায়?

 এটি এমন কোনো বিনিয়োগ ব্যবস্থা নয় যেখানে শুধু টাকা জমা রেখে লভ্যাংশ পাওয়ার সুযোগ থাকবে। এখানে বিনিয়োগের পাশাপাশি কোনো না কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ কিংবা উৎপাদন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে হবেঅর্থাৎ, শুধু অর্থ বিনিয়োগ নয়—বাস্তব ব্যবসায়িক কার্যক্রমের অংশগ্রহণের মাধ্যমেই এই বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে হবে।

বিনিয়োগের ক্ষেত্রে যুক্ত ডাইরেক্ট খরচ কি কি?

বিনিয়োগের ক্ষেত্রে ডাইরেক্ট খরচ (Direct Costs) বলতে সাধারণত সেইসব ব্যয়কে বোঝায়, যা সরাসরি বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হয়। যেমন:

১. পণ্য ক্রয় বা উৎপাদন খরচ ২.  পরিবহন ও সরবরাহ খরচ ৩. প্যাকেজিং খরচ ৪. গুদামজাতকরণ খরচ ৫. বিক্রয়-সংক্রান্ত সরাসরি খরচ ৬. প্রযোজ্য কর, শুল্ক ও সরকারি ফি  ৭. অন্যান্য সরাসরি ব্যবসায়িক ব্যয় 

মূলধন পুনঃ বিনিয়োগ করা যাবে কি?

হ্যাঁ, বিনিয়োগের মূলধন পরবর্তীতে পুনরায় বিনিয়োগ করার সুযোগ থাকবে। তবে মূলধন পুনঃবিনিয়োগ স্বয়ংক্রিয়ভাবে হবে না; উভয় পক্ষের পারস্পরিক সম্মতি ও সম্মত শর্তের ভিত্তিতে তা করা যাবে। অর্থাৎ, বিনিয়োগের মেয়াদ শেষে বা নির্ধারিত সময় অনুযায়ী মূলধন ফেরত নেওয়ার পরিবর্তে উভয় পক্ষ সম্মত হলে সেই মূলধন পুনরায় ব্যবসায়িক কার্যক্রমে বিনিয়োগ করা সম্ভব হবে। পুনঃবিনিয়োগের ক্ষেত্রে নতুন মেয়াদ, বিনিয়োগের পরিমাণ, লাভের অংশ এবং অন্যান্য প্রাসঙ্গিক শর্ত উভয় পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ করা হবে।

রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিভাবে হিসাব করা হয়?

প্রকল্পের মোট বিক্রয় আয় থেকে বিক্রয় কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্কিত সকল প্রত্যক্ষ খরচ বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থকে নিট মুনাফা/নিট ক্ষতি হিসেবে গণ্য করা হবে। মোট বিক্রয় আয় থেকে সংশ্লিষ্ট সকল প্রত্যক্ষ খরচ বাদ দিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ধারণ করা হবে। প্রকল্পভেদে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ৫০:৫০, ৭০:৩০ বা অন্য কোনো অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করা হবে।

প্রকল্প শুরুর পূর্বেই বণ্টন অনুপাত লিখিতভাবে নির্ধারণ করা হবে। প্রকল্প শেষে চূড়ান্ত হিসাব যাচাই করে অবশিষ্ট মূলধন চুক্তি অনুযায়ী অংশীদার/বিনিয়োগকারীদের ফেরত বা বিতরণ করা হবে।

উজানভাটি.কম কিভাবে একটি ভালো বিনিয়োগের সুযোগ করে দেয় ?

উজানভাটি.কম একটি ভোক্তা-কাম-উদ্যোক্তা (Consumer-to-Entrepreneur) প্ল্যাটফর্ম, যেখানে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবা গ্রহণের পাশাপাশি ভোক্তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করা হয়।

প্রতিটি বিনিয়োগকারী সঠিক বিনিয়োগ পরিকল্পনা, কার্যকর ব্যবসায়িক উদ্যোগ এবং টেকসই আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে নিজস্ব উদ্যোগের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেতে পারেন। এখানে লক্ষ্য শুধু বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন নয়; বরং বিনিয়োগকারীদের বাস্তব ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদে একটি টেকসই উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি করা।

প্রতিটি প্রকল্পের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো কি কি?

প্রকল্প এবং এর প্রত্যাশিত লাভজনকতার সাথে জড়িত বেশ কয়েকটি ঝুঁকির কারণ রয়েছে। কিছু প্রধান ঝুঁকি নীচে আলোচনা করা হলোঃ

১. কম ইনভেনটোরি টার্নওভার। 

২. কম প্রাপ্তি টার্নওভার।

৩. চাহিদা হ্রাস ।

উক্ত ঝুঁকিগুলো তহবিল সঠিকভাবে ঘোরাতে বাধা দিতে পারে। 

তবে প্রতিষ্ঠান তার বিগত বছরের অভিজ্ঞতার মাধ্যমে এই ধরণের ঝুঁকি কমানোর জন্য উত্তম পদ্ধতি অবলম্ভন করে।

এই বিনিয়োগ কি শরিয়া-সম্মত?

হ্যাঁ, সকল বিনিয়োগ মডেল হালাল ও নীতিগত অর্থায়নের নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয় এবং শরিয়াহসম্মত ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেওয়া হয়।

বিনিয়োগের অর্থ সরাসরি বৈধ পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়, উৎপাদন বা সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহার করা হয়। এসব বাস্তব ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে আয় বা মুনাফা অর্জিত হয় এবং বিনিয়োগকারীর অংশগ্রহণ ও চুক্তির শর্ত অনুযায়ী লভ্যাংশ বণ্টন করা হয়।

কি কি ডকুমেন্টস্ প্রদান করা হয় ?

১. বিনিয়োগের চুক্তিপত্র 

২. মানি রিসিপ্ট 

৩. নগদায়নের জন্য ডকুমেন্টস  প্রদান করা হয়।

আমার প্রকল্পের আপডেট কিভাবে পাবো ?

প্রকল্পের আপডেটের জন্য ইমেইল করুনঃ    

ইমেইল: ujanvati.bds@gmail.com